আল্লামা শফীর একমাত্র জানাজা হাটহাজারীতেই হবে

আল্লামা সাহ আহমদ শফীর একমাত্র নামাজে জানাজা চট্টগ্রামের হাটহাজারীতে হবে বলেই জানিয়েছেন তার কনিষ্ঠপুত্র মাওলানা আনাস মাদানি। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আগামীকাল শনিবার বাদ জোহর হাটহাজারী মাদ্রাসায় আল্লামা আহমদ শফীর জানাজা হবে। তাঁর একটিই জানাজা হবে।

তার এই ঘোষণা শুনেই আল্লামা শফীর ভক্তগণ ঢাকাতে জানাজার দাবিতে স্লোগান দিতে থাকেন। তারা বলতে থাকে, ঢাকায় একটি জানাজা করা হোক। আমরাও জানাজায় শরিক হতে চাই। হাসপাতালের সামনে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পর্যাপ্ত র‍্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে আহমদ শফী (১০৩) মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর