আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন হেফাজতের অনেক নেতাকর্মী ও তার ভক্তরা। মৃত্যুর খবর শোনার পর থেকেই তারা ভিড় জমিয়েছেন রাজধানীর আজগর আলী হাসপাতালের সামনে।
রাত ৯টার দিকে রাজধানীর আজগর আলী হাসপাতালের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন মুছা আহমেদ (১৫) নামের এক ভক্ত। তিনি বলেন, ‘আমি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদ্রাসার হেদায়েতুননাহু শ্রেণিতে পড়ি। শফী হুজুর ওই মাদ্রাসার প্রধান উপদেষ্টা ছিলেন। আমার জীবনে আমি তাঁর মতো ভালো মানুষ দেখিনি। তিনি বড্ড ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাঁর জান্নাত নসিব করুক। আজ আমার খুব খারাপ লাগছে।’
এর আজ শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে আহমদ শফী (১০৩) মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তাবাজার/এসজে