ফরিদপুরের বোয়ালমারীতে ওজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ছলেমান মোল্যা (৫৫) নামে এক বাকপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার দাদপুর ইউনিয়নের দক্ষিণ দাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছলেমান মোল্যা ওই এলাকার আজিত মোল্যার পুত্র।
মৃতের ছেলে জিয়ার মোল্যা জানান, তার পিতা শুক্রবারের জুমার নামাজের জন্য পুকুরে ওজু করতে গেলে মুখ থুবড়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বোয়ালমারী থানার উপ পুলিশ পরিদর্শক কাজী রিপন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাকপ্রতিবন্ধী ছলেমান মোল্যার পানিতে ডুবে মৃত্যু নিশ্চিত হয়ে ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস