আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ জোহর তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন তারই কনিষ্ঠপুত্র মাওলানা আনাস মাদানী।
আজ (শুক্রবার) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
তিনি জানান, শফী হুজুরের জানাজা শনিবার বাদ জোহর হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। তার ছেলে মাওলানা আনাস মাদানী জানাজায় ইমামতি করবেন।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।
বার্তাবাজার/এসজে