মুন্সীগঞ্জের সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেঊন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি ও কোলা ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। সাবেক রাষ্ট্রপতি ডা বদরুদ্দোজা চৌধুরীর ঘনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তিনি কোলা ইউনিয়ন পরিষদের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান। তিনি বিয়ে করেননি। তবে অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার সকালে কোলা নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকাল ৫ টায় উপজেলার কোলা ইউনিয়নের পশ্চিম কোলা পঞ্চায়েত কবরস্থানে তাকে রাষ্ট্রীয় সম্মানে দাফন করা হয়।
এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরী, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদসহ মুক্তিযোদ্ধা ও সিরাজদিখান থানা উপ পরিদর্শক ইমরান হোসেন খান, মুক্তিযোদ্ধারা, বিএনপি, আওয়ামী লীগ, বিকল্পধারা বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন।
বার্তা বাজার / ডি.এস