বিশ্ববরেণ্য আলেম আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাজা আগামীকাল (শনিবার) দুপুর ১টায় হাটহাজারীতে অনুষ্ঠিত হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন হাটহাজারীর সিনিয়র আলেমগণ।
আজব (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা শফী। এখন লাশ ধোয়ানো হচ্ছে। এরপর সড়ক পথে নাকি আকাশপথে তার মরদেহ চট্টগ্রামে নেয়া হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।
১০৫ বছর বয়সী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
বার্তাবাজার/এসজে