দেশের বর্জ্য পানিতে করোনার উপস্থিতি পাওয়া গিয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক বর্জ্যপানি পরীক্ষা করে সেখানে প্রাণঘাতী এই ভাইরাসটির উপস্থিতি পেয়েছেন।
গবেষণায় ১০ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত মোট ১৬ বার বিভিন্ন জায়গার পানির নমুনা পরীক্ষা করা হয়েছে। সুনির্দিষ্টভাবে নোয়াখালীর কোভিড-১৯ রোগীদের জন্য স্থাপন করা আইসোলেশন সেন্টারের কাছে এই গবেষণা করা হয়েছে।
এর আগে বর্জ্যপানিতে করোনার উপস্থিতি নিয়ে স্পেন, ইতালি ও ফ্রান্সে গবেষণা করা হয়েছে।
সূত্র-জাতীয় দৈনিক।
বার্তাবাজার/এসজে