করোনা মহামারীতে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ ও করোনাভাইরাসে মৃতদের লাশ দাফন ও সৎকার কাজের ভূমিকা রাখায় জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশকে সনদ প্রদান করেছে মালেশিয়ান ভেষজ, খাদ্য পরিবেশনকারী প্রতিষ্ঠান পাওয়ার লাইফ প্রাইভেট লিমিটেড। গত ১৭সেপ্টেম্বর সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম চৌধুরীর হাতে এ সনদ তুলে দেন পাওয়ার লাইফ বিডি প্রাইভেট লিমিটেডের বাংলাদেশের প্রতিনিধি রেজাউল লতিফ রিপন। এই সময় উপস্থিত ছিলেন কোম্পানীর বাংলাদেশ প্রশিক্ষক আবুল হাসেম পলাশসহ অন্যান্যরা।
প্রসঙ্গত, সবুজ বাংলাদেশ করোনা মহামারিতে সারা দেশে ৫হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। এছাড়াও নিরাপদ সামগ্রী বিতরণ করেন ১০হাজার মানুষের মাঝে। করোনায় আক্রান্ত নোয়াখালী ও লক্ষ্মীপুরে ২৭টি মৃত লাশ দাফন করে সংগঠনটি।
পাওয়ার লাইফ প্রাইভেট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মাইকেল লে থৈ হুই বলেন, সবুজ বাংলাদেশ কোভিড-১৯ চলাকালীন সময়ে বাংলাদেশে সেচ্ছাসেবী সংগঠন হিসেবে অনেক ভূমিকা রেখেছেন। তাদের কার্যক্রম বাংলাদেশসহ বিশ্ব মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে করোনায় মৃত লাশ দাফন ও সৎকার করে করেছে তারা। এসময় তিনি তার পক্ষ থেকে সংগঠনটিকে তাদের ধন্যবাদ জানান।
বার্তা বাজার / ডি.এস