আল্লামা শফীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও বিশ্ববরেণ্য আলেম আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (শুক্রবার) রাতে প্রকাশিত পৃথক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
উল্লেখ্য, আজ (শুক্রবার) সন্ধায় রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত আজগর আলী হাসপাতালে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন আল্লামা শফী। তার মৃত্যুতে বিশ্ব মুসলিম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।
বার্তাবাজার/এসজে