হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। আজ (শুক্রবার) সন্ধ্যায় তিনি রাজধানীর গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানী।
তিনি জানান, শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে আজ শুক্রবার বিকালে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এর আগে, আজ দুপুরে তার শারীরিক অবস্থা অবনতি হলে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
জানা যায়, হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েন আল্লামা শফী। রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বার্তাবাজার/এসজে