চট্টগ্রামের সাতকানিয়ায় পরকীয়ার অভিযোগে নিজের স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেই ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে জানিয়েছেন আব্দুল রহিম নামের ঘাতক স্বামী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পাশাপাশি তাকে আটক করে থানায় নিয়ে আসে।
গতরাতে (বৃহস্পতিবার) উপজেলার ঢেমশা ইউনিয়নে এই ঘটনাটি ঘটেছে। নিহত ওই নারীর নাম শারমিন সুলতানা রিনি।
জানা যায়, ৯ বছর আগে রিনির সাথে তার বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। প্রায়ই চরিত্র খারাপ এবং ইয়াবা সেবনের অপবাদ দিয়ে
স্ত্রীকে মারধর করতো রহিম। বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে রিনিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে আবদুর রহিম।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রিনিকে হত্যা করে স্বামী রহিম। এরপর ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। পরে পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে এবং রহিমকে গ্রেফতার করে। এ ঘটনায় গৃহবধূর বাবা শাহ আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
বার্তাবাজার/এসজে