আরব-ইসরাইল সম্পর্কের প্রতিবাদে বাহরাইনে বিক্ষোভ অব্যাহত

ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের সাথে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করার পর বাহারাইনে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ হয়েছে।

নিরাপত্তা বাহিনীর কঠোর প্রস্তুতির মুখেও বিক্ষোভকারীরা রাজধানী মানামাসহ সারাদেশে প্রতিবাদ মিছিল নিয়ে রাস্তায় নামেন। বাহরাইনের লুলু স্যাটেলাইট টেলিভিশনের সূত্রে এ খবর দিয়েছে পার্সট্যুডে।

আমেরিকা ও ইসরাইলের ধ্বংস কামনা করে লেখা নানা ধরনের স্লোগান সম্বলিত ব্যানার এবং ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। এছাড়াও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে তারা বিভিন্ন রকম স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের ছোট-বড় বিভিন্ন আকারের পতাকাও দেখা যায়।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, বাহরাইনের জনগণ ফিলিস্তিনি জনগণের পাশেই রয়েছে।-পার্সট্যুডে

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর