ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দ’পক্ষের সংঘর্ষে ফরিদ মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ প্রান হারিয়েছে। আজ (শুক্রবার) সকালে উপজেলার গৌরনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের গ্রুপের হোসেন মিয়ার সাথে কাউছার মোল্লা গ্রুপের ফরিদ মিয়ার বাড়ির সীমানায় ইট বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি হয়। এসময় কাউছার মোল্লা গ্রুপের ফরিদ মিয়াকে (৬৫) গলা ধাক্কা দেয় প্রতিপক্ষের লোকজন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তাবাজার/এসজে