জামিন পাননি ‘বাঙালি এমপি’ পাপুল

মানবপাচারসহ নানা অভিযোগে কুয়েতের কারাগারে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের মুক্তির জন্য করা আবেদন মঞ্জুর করেনি দেশটির আদালত।

কুয়েতের জাতীয় দৈনিক আল-কাবাসের এক প্রতিবেদনে পাপুলকে ‘বাঙালি এমপি’ উল্লেখ করে এই তথ্য জানানো হয়।

গতকাল (বৃহস্পতিবার) অপরাধ বিষয়ক আদালতের কাউন্সিলর আব্দুল্লাহ আল-ওসমানের আদালতে তার বিচার শুরু হয়। বিচারক মামলার কার্যক্রম স্থগিত করে ১লা অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। পাশাপাশি এই মামলায় অভিযুক্ত আরও তিন বাংলাদেশি নাগরিককে আদালত আটকের নির্দেশ দিয়েছেন। যারা পূর্বে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন।

পাপুলের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত দুই কুয়েতি এমপি আদালতে উপস্থিত ছিলেন না। তাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন পাপুল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর