দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি’র মাতা শিরিয়া খানম এর মৃত্যুতে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়ার ৪নং ওয়ার্ডে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য এবং আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী হোসেন আলী মাস্টারের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
দোয়া শেষে হোসেন আলী মাষ্টার জানান, সাভার ও আশুলিয়ার মাটি ও মানুষের নেতা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের মাতার মৃত্যুতে আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান এমপির মাতা গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।
বার্তা বাজার / ডি.এস