কমলনগরে অচিরেই ৩২শ’ কোটি টাকা ব্যয়ে শুরু হচ্ছে তীর রক্ষা বাঁধের কাজ

লক্ষ্মীপুরের কমলনগরে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক বলেছেন কমলনগেরর নদী তীর রক্ষা বাঁধের প্রকল্প অতি সহসায় পাশ হবে এবং আগামী বন্যা আসার আগেই এখানে কাজ শুরু।

শুক্রবার দুপুেের রামগতি-কমলনগর নদী ভাঙ্গন পরিদর্শন শেষে লধুয়া বাঘার হাট পথসভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, কমলনগরের নদী তীর ভাঙ্গনের সকল পরীক্ষা-নিরিক্ষা এবং সমীক্ষা শেষ হয়েছে। আগামী একনেক সভায় প্রস্তাব হবে এবং তা পাশ হবে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর(অবঃ আব্দুল মান্না, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার কামরুজ্জামান, স্থানীয় প্রশাসনসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ে প্রকৌশলী ও কর্মকর্তা বৃন্দ।

এর আগে হেলিকপ্টার যোগে কমলনগরের চর ফলকন ইউনিয়ন পরিষদ মাঠে অবস্থান করে গার্ড অব অর্নার গ্রহন করেন প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, কমলনগরের মেঘনার ভাঙ্গন অব্যাহত রয়েছে। গত এক বছরের দিক পাশ মিলিয়ে কয়েশ কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলিন হয়েগেছে। দ্বীর্ঘদিন ৩২ কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধের দাবী করে আসছে স্থানীয়রা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর