ঝিনাইদহে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহে চলছে বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। শুক্রবার সকাল থেকে পেঁয়াজসহ নিত্যপন্যের দাম স্বাভাবিক রাখতে শহরের ৫ টি স্থানে চলছে পণ্য বিক্রির কার্যক্রম।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, শহরের শিশু একাডেমী চত্বর, উজির আলী স্কুল এন্ড কলেজসহ বাজারগুলোর পাশে পণ্য বিক্রি চলছে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ, ৫০ টাকা দরে ৩ কেজি চিনি, একই মুল্যে ২ কেজি মসুর ডাল ও ৪’শ টাকায় ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন।

পণ্য কিনতে সকাল থেকেই বিক্রি হওয়া ট্রাকগুলোতে নানা শ্রেণী পেশার মানুষের ভীড় দেখা গেছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর