ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আহত ৮

ঝিনাইদহে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ছবি: বার্তা বাজার।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের মান্নান শেখের ছাগলে প্রতিবেশী হাফিজ শেখের কপি ক্ষেত খাই। এনিয়ে গতকাল বিকেলে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর