পর্নোগ্রাফি মামলায় ইউপি মেম্বার কারাগারে

শরীয়তপু‌রের ভেদরগঞ্জের এক প্রবাসীর করা পর্নোগ্রাফি মামলায় এক ইউপি সদস্য কে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রবাসী শরীয়তপুর আদাল‌তে গিয়ে পর্নোগ্রাফি মামলাটি করেন।

গ্রেপ্তার রাজিব তালুকদার (৩০) ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পুটিয়া গ্রামের শওকত হোসেন তালুকদারের ছে‌লে। তি‌নি নারায়ণপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড মেম্বার।

বৃহস্প‌তিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারকৃত ইউ‌পি সদস্য রা‌জিব‌কে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোর রাতে পুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে শরীয়তপুর সদ‌রের পালং ম‌ডেল থানা পু‌লিশ তা‌কে গ্রেপ্তার করে।

আদালত ও পালং মডেল থানা সূত্র জানায়, ভেদরগঞ্জ উপজেলার বা‌সিন্দা বাদল তালুকদার নামে এক প্রবাসী ইউপি সদস্য রাজিব তালুকদারসহ তিন জনকে আসামি করে গত ১৬ সে‌প্টেম্বর পর্নোগ্রাফি আইনে শরীয়তপুর আদালতে মামলা‌টি করেন। আসামি রা‌জিব ও অপর দুই আসামি বাদীর অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির কথা মামলায় অভিযোগ করেন। আদালত পিটিশন মামলা‌টি পালং মডেল থানা পু‌লিশ‌কে রেকর্ড করার জন্য নির্দেশ প্রদান করেন। মামলার প‌রে গতকাল বৃহস্পতিবার ওই থানা পু‌লিশ রা‌জিব‌কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পালং মডেল থানা পু‌লি‌শের ওসি (তদন্ত) মো. আশরাফুল বলেন, আদালতের নির্দেশে মামলা রেকর্ড করি। পরে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজিবকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর