ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে গ্রামবাসীর উদ্যোগে আড়পাড়া ব্লাডব্যাংক নামের একটি সংগঠনের উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মুভিবাংলা টেলিভিশন ও অনলাইন বার্তাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি খাইরুল ইসলাম নিরব। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেয় স্থানীয় সমাজ সেবক হুসাইন মোহাম্মদ রাকিব, কচি মিয়া, সোলাইমান হোসেনসহ অনেকে।

এসময় এলাকার সকল বয়সী নারী-পুরুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আয়োজকরা জানান, আগামীতেও এ ধরণের কর্মকান্ড অব্যাহত থাকবে। যার ফলে এলাকার সাধারণ মানুষ বিশেষ করে গর্ভবতী নারীদের রক্তের প্রয়োজন খুব সহজে মেটানো সম্ভব হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর