গত তিনদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় প্রায় ১৬০০ অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, শপসাইন, প্রজেক্ট সাইন অপসারণ করা হয়েছে।
গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
এদিকে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল থেকে অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড অপসারণে অভিযান চালানো হচ্ছে।
ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বলেন, ‘বৃহস্পতিবার তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় গুলশান, বনানী ও প্রগতি সরণিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় সাত শতাধিক অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। এছাড়া স্পট নিলামের মাধ্যমে এসব সাইনবোর্ড ও অন্যান্য মালামাল এক লাখ ৭৭ হাজার টাকায় বিক্রি করা হয়। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা, ট্রেড লাইসেন্স না থাকা, সরকারি কাজে বাধা এবং অন্যান্য অপরাধে এক লাখ ৯১ হাজার টাকা জরিমানা করা হয়’।
বার্তাবাজার/অমি