রক্তাক্ত আফগানিস্তান, নিহত অর্ধশত

তালেবানের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে আবারও রক্তাক্ত হয়েছে আফগানিস্তান।

বৃহস্পতিবার দেশটির ৩টি প্রদেশে রাতভর সংঘর্ষে তালেবানের ৩১ সদস্য নিহত এবং নিরাপত্তা বাহিনীর ১৯ সদস্য নিহত হয়েছে।

যখন আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছরের যুদ্ধের অবসান টানতে তালেবানের সঙ্গে দেশটির সরকার এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটিতে এমন সময় এই সংঘাত হলো।

নানগারহার প্রদেশে মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানী জানান, তালেবানের সশস্ত্র সদস্যরা নাগরহার প্রদেশের তিনটি জেলায় আফগান সরকার সমর্থিত বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে দফায় দফায় হামলা চালায়। উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় ঘটনাস্থলেই মারা যান নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য। এছাড়া বিভিন্ন জায়গায় সংঘর্ষে ৩১ তালেবান সদস্যও নিহত হন। উভয়পক্ষের আহত হয়েছেন আরও অনেক সদস্য।

সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে তালেবান যোদ্ধাদের নিহত হওয়ার কথা জানানো হলেও তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালিদ বলেছেন, ‘আমাদের পক্ষ থেকে চালানো হয়নি কোনো হামলা। তবে হামলা অব্যাহত রেখেছে শত্রুরা এবং রক্তের বন্যা বইয়ে দিচ্ছে আফগান।’

বার্তাবাজার/কেকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর