চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালী বিশ্বাস মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ১টা ৩৭ মিনিটে তিনি মারা যান। মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের সহকারী সজল। সম্প্রতি স্ট্রোক করলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা জানান তার ফুসফুসে পানি জমে।
হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অপু বিশ্বাসের মা।
বার্তাবাজার/অমি
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।