বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। ভাইরাসটিত আক্রান্ত হয়েছে তিন কোটির বেশি মানুষ। বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৯ লাখ ৫০ হাজার বেশি।
ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের তথ্য মতে, করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ লাখ ৫০ হাজার ৫৫৫ জনের।
এদিকে বৃহস্পতিবার বৈশ্বিক করোনা সংক্রমণ ৩ কোটির গণ্ডি ছাড়িয়ে যায়। বিশ্বে করোনা সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৩ লাখ ৫০ হাজার জনে। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ২০ লাখের বেশি রোগী।
অন্যদিকে করোনার দৈনিক সংক্রমণ এখনো লাখ ছুঁইছুঁই ভারতে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৬ হাজার ৭৯৩ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৭৪ জনের।
এছাড়া করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণ (সেকেন্ড ওয়েভ) শুরু হয়েছে ইউরোপে। স্পেন এবং ফ্রান্সে দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে গেছে। জার্মানিতেও একদিনে ২ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন।
সংক্রমণ ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনাক্ত ৬৮ লাখ সাড়ে ৪৭ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ২ হাজারের বেশি মানুষ।
আক্রন্তের সংখ্যায় দ্বিতীয় আর মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৫২ লাখ ১২ হাজারের বেশি। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৪ হাজার ৪০৪ জনের।
বার্তাবাজার/অমি