ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বাড়ির শৌচাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়।-আনন্দবাজার পত্রিকা
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খাওয়ার সময় তাঁর সঙ্গে অন্যান্যদের শেষবারের মতো দেখা হয়েছিল। পরে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে বাসার শৌচাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার তেমন কোনো অসুস্থতা ছিল না। তবে শৌচাগারে পড়ে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলেই মনে করা হচ্ছে।
তবে কী কারণে তার মৃত্যু হল তা খতিয়ে দেখবে কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগ। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি