ভালোবেসে বিয়ে, সদ্য মা হওয়া স্ত্রীকে কুপিয়ে হত্যা

স্ত্রী শারমিন সুলতানা রিনি মাত্র তিনমাস আগেই মা হয়েছিলেন। নয় বছরের বিবাহিত জীবনে তার আরও সন্তান আছে। সাতকানিয়ার গোয়াজার পাড়া এলাকা থেকে ভালবেসে বিয়ে করে রিনিকে। মাঝেমধ্যেই তাদের পারিবারিক বিবাদ হত। স্বামী নিজের স্ত্রীকে প্রায়ই চরিত্র খারাপ ও ইয়াবা খায় বলে উক্তি করত।

বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহের জেরে রিনিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে আবদুর রহিম। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তার আব্দুল মাবুদের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী আবদুর রহিম একই এলাকার রঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পরকীয়ার অজুহাতে পাষণ্ড স্বামী তাকে কুপিয়ে কুপিয়ে খুন করার পর নিজেই ৯৯৯ নম্বরে ফোন দিয়ে হত্যার আদ্যোপান্ত জানায়। পুলিশ এলে নিজেই স্বীকারোক্তি দিয়ে আত্মসমর্পণ করে স্ব-ঘোষিত এ স্ত্রী ঘাতক মো. আবদুর রহিম (৪০)। গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত স্ত্রীকে খুন করার বিষয়টি দম্ভপূর্ণভাবে ঘোষণা করে সে। খুনের ঘটনার পর গ্রেপ্তার হওয়া পর্যন্ত তাকে অনুতপ্ত হতে দেখা যায়নি।

ঘাতক আবদুর রহিম বলে, ‘আমি পার্বত্য এলাকার রোয়াংছড়ি আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক। আমার স্ত্রী ইয়াবা খেত ও তার চরিত্র খারাপ তাই তাকে খুন করেছি। ’

এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আনোয়ার হোসেন বলেন, স্বামীর উপর্যুপরি কোপে গুরুতরভাবে জখম হয় স্ত্রী রিনি (৩০)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নেওয়ার পথেই রিনির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তিনি আরও বলেন, স্বামী আবদুর রহিম নিজেই ফোন করেছে। ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করি। বর্তমানে সে থানা হেফাজতে আছে। নিহতের পরিবার এসে মামলা দায়ের করলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।

এদিকে, থানা হাজতে থাকা স্বামী আবদুর রহিমের মধ্যে কোনরকম অনুশোচনা লক্ষ্য করা যায়নি। বরং সে বারবার নিজেকে আওয়ামী লীগ নেতা ও স্ত্রীকে চরিত্র দোষে দুষ্ট বলে দাবি করছেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর