রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছেন। তেজগাঁওয়ে ২ জন ও বনানীতে ৪ জন।
রাজধানীর অপরপ্রান্তে রাত ১২টার দিকে তেজগাঁও-রমনা ফ্লাইওভারের মাঝামাঝিতে একটি প্রাইভেট কার গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সামনে চলমান রড বোঝাই পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারে থাকা ৩ জনের মধ্যে ড্রাইভারসহ ২ জন আহত হন।
অন্যদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উত্তরায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সামনের ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে মাইক্রোবাসে থাকা ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেন পথচারীরা।
পরে প্রাইভেট কার ও রড বোঝাই পিকআপটি উদ্ধার করে নিয়ে যায় হাতিরঝিল থানা কর্তৃপক্ষ।
বার্তাবাজার/কে.জে.পি