রাজধানীর বনানীর তিন নম্বর রোডের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে আগুন লাগে ভবনটিতে।
কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ারসার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
বার্তা বাজার / ডি.এস