প্রাণিপ্রেমী মানুষের আপত্তি ও প্রতিবাদের মুখেও রাজধানীর বেওয়ারিশ কুকুর অপসারণের কাজ চলছে। কোনো নিয়মনীতিকে তোয়াক্কা না করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই কাজকে অমানবিক বলে উল্লেখ করেছেন প্রাণী অধিকারকর্মীরা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে দেখা যায় জাল দিয়ে তৈরি একটি বিশেষ ফাঁদ ও ওষুধ, সিরিঞ্জ নিয়ে একদল লোক প্রস্তুত হয়ে আছে। ফাঁদ দিয়ে ধরে দেয়া হচ্ছে ঘুমের ইঞ্জেকশন।
সেখানে দায়িত্বরত এক কর্মকর্তা জানান, দুই রকমের ইনজেকশন আছে। এগুলো দিয়ে ঘুম পাড়ানো হয়, তারপর মাতুয়াইল ময়লার প্রজেক্টে ফেলে দেয়া হচ্ছে।
এ বিষয়ে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক এমিল বলেন, সে কি বাঘ নাকি সিংহ যে তাকে এভাবে অপসারণ করাতে হবে। এই ধরনের কাজ একেবারে ঘৃণ্য।
তবে সিটির মেয়রের সম্মতি থাকলেও কুকুর অপসারণে আপত্তি খোদ ভেটেরিনারি কর্মকর্তার।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভেটেরিনারি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মেয়র বার বার বলেছেন কুকুর কমাতে হবে। কিন্তু আমি বলেছি এভাবে করা যাবে না।
বার্তাবাজার/এসজে