পদত্যাগের পরই হাসপাতালে আল্লামা শফী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাতর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী মাদ্রাসার পদ থেকে স্বেছায় পদত্যাগ করার পরপরই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

টানা দুই দিন ধরে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। এসময় মাদরাসায় অবস্থান করা আহমদ শফী অসুস্থ হয়ে পড়েন বলে জানানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। রাস্তার দুই পাশে আইনশৃঙ্খলা বাহিনী ও হেফাজত নেতাকর্মীরা কঠোর অবস্থানে ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর