‘প্রথম স্বামী’র হাতে ‘দ্বিতীয় স্বামী’ খুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশরাফুল (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কড়িয়া পাইকরতলীতে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল রংপুরের গঙ্গাচড়া উপজেলার চারআনী শেরপুর গ্রামের মৃত আ. সামাদের ছেলে।

এ বিষয়ে নিহতের স্ত্রী ছুম্মা বেগম বলেন, ১০ বছর আগে আমার বিয়ে হয় জয়পুরহাট সদরের বিষ্ণুপুর গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে ইসমাইলের সাাথ। কিন্তু বেশীদিন আমাদের সংসার টিকেনি। কিছুদিন পর অমাাদের বিচ্ছেদও হয়। পরে রংপুর জেলার গঙ্গাচড়ায় আশরাফুলের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়।

আমার প্রথম স্বামীর (ইসমাইলের) সাথে তার মেয়ে সুরাইয়া আমার বাড়িতে বেড়াতে আসে। তারপর তাকে নিয়ে যেতে চাইলে সে বাবার সঙ্গে যেতে রাজি হয়নি। জোর করে মেয়েকে নিয়ে যেতে চাইলে তার সঙ্গে আমাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি বাড়ি থেকে চলে যান।

এর কিছু সময় পর আমার বর্তমান স্বামী মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় তার পথ আটকে দেয় ইসমাইল। এসময় তাকে অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে, পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং খুনি ইসমাইলকে গ্রেফতার করে। এছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর