শঙ্কামুক্ত ইউএনও ওয়াহিদা খানম

দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তাকে শঙ্কামুক্ত বলা যায়। তার মাথার সব সেলাই কাটা হয়েছে। অস্ত্রোপচারের স্থানেও কোনো সমস্যা নেই।

অধ্যাপক ডা. বদরুল আলম আরও বলেন, তাকে এখনো ক্যাথেটার ব্যবহার করতে হচ্ছে ইউরিন পাস করার জন্য। আর তাই এখনো আমরা তাকে কেবিনে দেইনি। তবে তিনি দ্রুত সেরে উঠছেন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টার দিকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা হয়। পরদিন সকালে তাদের প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউএনও ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। আর ওমর আলী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১২ সেপ্টেম্বর তাকেও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে আনা হয়। বর্তমানে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা সেখানেই চিকিৎসাধীন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর