জোয়ারের পানিতে ভেসে আসল তাজা লাশ, ঝরছিল রক্ত

সাতক্ষীরার আশাশুনির বেতনা নদীর চর থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চাপড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শেখ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি মৃতের পরিচয়।

এ বিষয়ে চাপড়া গ্রামের বাসিন্দা আনারুল হক বলেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় বেতনা নদীতে হঠাৎ একটি মরদেহ দেখতে পাই। তাৎক্ষণিক ঘটনাটি গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে জানাই। মরদেহটি নদীর চরে আটকে ছিল।

আশাশুনি থানার এসি গোলাম কবির জানান, উদ্ধারের সময় মরদেহ থেকে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে আজকেই (বৃহস্পতিবার) তার মৃত্যু হয়েছে। উদ্ধারকৃত ওই বৃদ্ধ একজন মুসলিম। তবে এখনও তার পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড না অন্য কিছু সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। বিস্তারিত পরে জানা যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর