ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে বেওয়ারিশ কুকুর অপসারণ বন্ধে হাইকোর্টে রিট দায়ের করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
আজ (বৃহস্পতিবার) প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফল অ্যানিম্যাল ওয়য়েলফেয়ার নামের দুটি সংগঠণ এবং জয়া আহসান যৌথভাবে এই রিটটি দাখিল করেন। রিটে বিবাদী করা হয়েছে ডিএসসিসিসহ সংশ্লিষ্টদের।
দাখিল করা রিটে বলা হয়, প্রাণী কল্যাণ আইন-২০১৯ এর ধারা-৭ অনুযায়ী বেওয়ারিশ কুকুরসহ কোনো প্রাণীকে অপসারণ, স্থানান্তরিত ও ফেলে দেওয়া যাবে না।
অথচ অভিযোগ রয়েছে, ডিএসসিসির মৌখিক আদেশে টিএসসি ও ধানমন্ডি থেকে বেওয়ারিশ কুকুর তুলে নিয়ে মাতুয়াইল ফেলে দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ আইন বিরোধী।
বার্তাবাজার/এসজে