সিগারেটের পাত্র থেকে পাকুন্দিয়ায় তুলার গোডাউনে আগুন! (ভিডিওসহ)
সিগারেট খাওয়ার পর তা না নিভিয়ে পাত্রে ফেলার অংশ থেকে পাকুন্দিয়ায় তুলার গোডাউনে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
মুঠোফোনে বার্তা বাজারকে এমনটাই জানিয়েছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ। তিনি আরও জানান, ক্ষয়ক্ষতি নিরূপনের কাজ চলছে।
পাকুন্দিয়ার ছাত্রবন্ধু লাইব্রেরীর পিছনে একটি তুলার গোডাউনে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।
ভিডিও…
পাকুন্দিয়ায় তুলার গোডাউনে আগুন
তুলার গোডাউনে ভয়াবহ আগুনবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/213558
Gepostet von Barta Bazar am Donnerstag, 17. September 2020
বার্তা বাজার/শাহরিয়া