সাভারে ভয়াভহ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে সবজির চারা ও বীজ সহ নানা কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে প্রায় সাড়ে নয় শতাধিক কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি।
কৃষি উপকরণ বিতরণ কালে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজিয়াত আহমেদসহ আরো অনেকে।
প্রসঙ্গত, সাভার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
কেএস/বার্তাবাজার