হাটহাজারী মাদ্রাসা বন্ধের সরকারি ঘোষণা প্রত্যাখান করেছে শিক্ষার্থীরা

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা বন্ধের সরকারি ঘোষণা প্রত্যাখান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা মসজিদের মাইকে ঘোষণা দেন সরকারের সিদ্ধান্ত প্রত্যাখানের।

তারা বলেন, আমাদের মাদ্রাসা সরকারি নয়। তাই এই মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত সরকার দিতে পারে না। আমরা এ আদেশ মানি না। মাদ্রাসার শুরার সদস্যরা বৈঠকে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত দিলে আমরা তা মেনে নিব। অন্যথায় আন্দোলনের দাবানল জ্বলে ওঠবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

এদিকে সন্ধ্যার পর সার্বিক পরিস্থিতি নিয়ে মাদ্রাসার পরিচালনার দায়িত্বে থাকা শুরা সদস্যদের নিয়ে বৈঠক চলমান রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর