খালার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নে দাতিয়াদাহ গ্রামে খালা বাড়িতে বেড়াতে এসে সুরাইয়া (২) নামে এক শিশুর পুকুরে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় এ ঘটনাটি ঘটে। মৃত সুরাইয়া শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

নিহতের খালু সাইফুল মোল্যা জানান, ঘটনার দিন সকল থেকে বাড়িতে কেউ ছিলো না। মৃত সুরাইয়া ও তার মা কমেলা বাড়ি ছিল। মা মেয়ে দুজনই পুকুর পাড়ে বসে ছিলো। হঠাৎ ঘরে মোবাইল ফোনে কল আসলে কমেলা ঘরে চলে যায়। অসাবধনতাবশত পুকুরের পানিতে পড়ে যায় সুরাইয়া। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে না পেয়ে পুকুরে নেমে খুঁজে। এ সময় তাকে মৃত অবস্থায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী।

বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফরহাস হোসেন পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর