নতুন করে ইংল্যান্ডে বোড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। জানা যায়, আগের তুলনায় শনাক্ত মানুষের সংখ্যা বেড়েছে ১৬৭ শতাংশ। ফলে বিশ লাখ মানুষের জন্য নতুন করে আরোপ হয়েছে বিধিনিষেধ। বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) টেস্ট অ্যান্ড ট্রেস স্কিমের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
করোনার নমুনা পরীক্ষা নিয়ে নানা সমস্যা এবং ফল পেতে বিলম্ব হওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। এনএইচএস-এর টেস্ট অ্যান্ড ট্রেস স্কিম জানায়, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে ব্যক্তি হিসেবে দৈনিক করোনার নমুনা পরীক্ষার সময়সীমা আরও বাড়ানো হয়েছে।
কেএস/বার্তাবাজার