প্রত্যাহার হলেন মাদক নির্মূলে কোরআন ছুঁয়ে শপথ করানো সেই ওসি

মাদক নির্মূল করতে থানার সকল পুলিশ সদস্যকে নিয়ে কোরআন ও যার যার ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে শপথ করেছিলেন হবিগঞ্জের চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক। এবার তাকে করা হয়েছে প্রত্যাহার। তবে প্রত্যাহারের কারণ জানা যায়নি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে তাকে পুলিশের হেডকোয়ার্টার থেকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। তবে কি কারণে এই প্রত্যাহার আদেশ তা জানাননি তিনি।

এ বিষয়ে একটি বিশ্বস্ত সূত্র জানায়, এর আগে আজমিরীগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে একটি মামলা সংক্রান্ত ঘটনার জেরেই ওসি নাজমুলকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি চুনারুঘাট থানায় থাকাকালীন সময়েও তার নামে উঠেছে নানা অভিযোগ।

উল্লেখ্য, গত এক মাস আগে তিনি চুনারুঘাট থানাকে মাদকমুক্ত করতে পুলিশের সব অফিসার ও কনস্টেবলদের পবিত্র কোরআন নিয়ে শপথ করান। এ নিয়ে চুনারুঘাটে আলোচনার ঝড় উঠে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চুনারুঘাটবাসী মাদকমুক্ত হবে এ আশায় তাকে অভিনন্দনও জানায়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর