কুমিল্লার সদর দক্ষিণে বিপুল পরিমান মাদকসহ ব্যবসায়ী আটক

কুমিল্লার সদর দক্ষিণ থেকে বিপুল পরিমান মাদকসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব- ১১, সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২ হাজার ১১০ পিস ইয়াবা, ২১ বোতল ফেন্সিডিল ও ১.৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক হওয়া মাদক ব্যবসায়ীর নাম নুর মোহাম্মদ (৩০)।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র‌্যাব-১১।

কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের আবুল হাসেমের ছেলে নুর মোহাম্মদ।

র‌্যাব জানায়, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিণ থানাধীন জয়নগর এলাকায় র‌্যাব- ১১, সিপিসি- ২ এর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করেন। সে সময় ২,১১০ পিস ইয়াবা, ২১ বোতল ফেন্সিডিল ও ১.৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদকে আটক করে।

এ বিষয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর