কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে ‘ইকরা ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর এমডি ও ‘সু-মাস্টার ফুটওয়্যার লিমিটেড’ এর পরিচালক মো. মোবারক ইসলামের নামে দায়েরকৃত মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
বাজিতপুরের ভাগলপুর-সরারচর সড়কে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ইকরা ইন্ডাস্ট্রি’র কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে, আমিনুল হাসান লিটন মিথ্যা সংবাদ প্রচারের মদদদাতা ও পরিকল্পনাকারী উল্লেখ করে এলাকাবাসী তাঁর দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য, মোবারক ইসলাম মস্তু মিয়াকে প্রধান আসামী করে বাজিতপুরের কামালপুর স্বপ্ন গ্রুপের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সিভিল মোঃ নুরুজ্জামান রুহেল বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর ২০২০ তারিখে ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ ধারায় বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন । মামলা নং-০৭ ।
বার্তা বাজার / ডি.এস