অ্যাপ ছাড়া ডেকে ডেকে প্রাইভেটকার ও মোটরসাইকেলে করে যাত্রী আনা-নেয়ার কাজ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি যাত্রীদেরকেও অ্যাপস ছাড়া যাতায়াত না করতে আহ্বান জানানো হয়েছে।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর উত্তরায় অ্যাপ ছাড়া যাত্রী পরিবহন মোটরসাইকেলসহ ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতারের পর এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি জানান, অ্যাপস ছাড়া যারা মোটরযানে যাত্রী হিসেবে উঠবেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অ্যাপসভিত্তিক মোটর সেবায় জড়িত বাইকাররা যদি অ্যাপস ছাড়া যাত্রী পরিবহন না করেন সেজন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হবে।
ডিএমপির নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার বলেন, ‘যখন কোনো যাত্রী পাঠাও কিংবা উবারের মতো মোটরসেবায় ওঠেন তখন কিন্তু পুলিশ জিজ্ঞাসা করে না কে, কীভাবে উঠছে। যখন বিপদ হয় বা দুর্ঘটনা ঘটে তখন পুলিশ জানতে পারে।’
বার্তাবাজার/এসজে