টুঙ্গিপাড়ায় পানিসম্পদ উপমন্ত্রীর বৃক্ষরোপণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। বৃহস্পতিবার বেলা ১১ টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স সড়কে এ বৃক্ষরোপণ করেন।

এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সপরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ইউএনও নাকিব হাসান তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান আলী বিশ্বাসসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর