দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবিতে আগামীকাল হিন্দুদের মানববন্ধন

আগামী ২২ অক্টোবর থেকে শুরু হবে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে সরকারের দেয়া একদিন ছুটি পর্যাপ্ত নয় বলে ৩ দিনের সরকারি ছুটির দাবিতে আগামীকাল সারাদেশে মানববন্ধন করবে হিন্দু সংগঠনগুলো।

শুক্রবার (আগামীকাল) হিন্দুদের সংগঠনগুলো নিয়ে গঠিত জাতীয় হিন্দু মহাজোট এই মানববন্ধনের আয়োজন করেছে।

হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, আগামীকাল সকাল ১০টায় একযোগে দেশের ৬৪ জেলায় মানববন্ধন করা হবে। মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাতে চাই, পূজার ছুটি তিন দিন করা হোক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর