করোনার ভুয়া সনদ দেওয়ার মামলায় আটক জেকেজি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সাবরিনা ও তার স্বামী আরিফুলসহ মট ৮ জনের নামে সাক্ষ্য দিয়েছেন আরও ১ সাক্ষী। আজ (বৃহস্পতিবার) ঢাকা মহানগর মেজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে সাক্ষ্য দেন কনস্টেবল রফিকুল ইসলাম।
এ পর্যন্ত রাষ্ট্রপক্ষেঢ় মোট ৪৩ জনের মাঝে সাক্ষ্য গ্রহণ শেষ হলো ৪ জনের। আগামী ২৮ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষাতের জন্য দিন ধার্য করেছেন আদালত।
সাবরিনা-আরিফুল ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।
করোনার ভুয়া রিপোর্ট প্রদানকারী প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার আরিফুল চৌধুরীর স্ত্রী ডা. সাবরিনা চৌধুরী জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন চিকিৎসক। মামলার পর ওই প্রতিষ্ঠান থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেকেজির চেয়ারম্যানের দায়িত্বে সাবরিনা আছেন বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী।
বার্তাবাজার/এসজে