খিচুড়ি রান্না শিখতে তো বাইরে থেকে লোক আসার কথা : মান্না

আমরা মিলাদ করি, কুলখানি করি, খিচুড়ি দেই। সেখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এই প্রথম শুনলাম খিচুড়ি রান্না শিখতে নাকি অনেক বড় বড় আমলা বিদেশ যাবেন। এটা কোনো কথা? আমাদের দেশের খিচুড়ি রান্না শিখতে বাইরের দেশ থেকে লোক আসে।

আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। এসময় তিনি বলেন, দেশের মানুষ কি খিচুড়ি খেতে জানে না? না কি খিচুড়ি রান্না করতে জানে না? খিচুড়ি প্যাকেট করতে জানে না? বিতরণ করতে জানে না? আমরা মিলাদ করি, কুলখানি করি, আমরা খিছুড়ি দিই, তখন তো আমাদের কোনো সমস্যা হয়নি।

কিন্তু এই প্রথম দেখলাম এই খিচুড়ি রান্না শিখতে নাকি অনেক বড় বড় আমলা বিদেশ যাবেন। এটা কোনো কথা? এরপর তারা বললো যে খিচুড়ি রান্না নয়, কীভাবে খিচুড়ি প্যাকেট করে, বিতরণ করে সেটা দেখতে যেতে চায়। এটা তো সিম্পল বিষয়। যেকোনো একটা হোটেলের মেসিয়ারকে বললেই দেখায় দিবে কীভাবে খিচুড়ি প্যাকেট করতে হয়। এখন পর্যন্ত আমরা জানি না খিচুড়ির জন্য কোন কোন দেশে পাঠানো হবে। সচিব এসে বললেন তারা কী করতে চান, মানুষ বিশ্বাস করেনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর