পেয়াজের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে নোয়াখালীর চেমুহনী. মাইজদি বাজার, পৌরবাজার ও সোনাপুর বাজারের ববসায়ীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক খোরশেদ আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।
মতবিনিময় সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা পেয়াজের দাম নিয়ে বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক ব্যবসায়ীদের কথা শুনেন। পরে পেয়াজ মজুদ না করে ক্রয় দাম অনুযায়ী বিক্রি করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান জেলা প্রশাসক।
বার্তা বাজার / ডি.এস