বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন চাইলে অন্য কোনো অলিগলি না খুঁজে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।
আজ(বৃহস্পতিবার) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দেশে এ মুহূর্তে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি তৈরী হয়নি, এছাড়া বিএনপির সাবজেক্টিভ কোনো প্রিপারেশনও নেই।’
তিনি আরও বলেন, ‘গত ১০ বছর ধরে বিএনপির আন্দোলনের কথা শুনে আসছি। ইতোমধ্যে দেশের জনগণও তাদের আন্দোলনের সক্ষমতা দেখে ফেলেছে। বাস্তবে ৫০০ লোক নিয়ে রাজপথে একটি মিছিলও এ পর্যন্ত খালেদা জিয়ার জন্য করতে পারেনি। এ ব্যর্থতা ঢাকবে কী করে? বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকলে কর্মীরা আন্দোলন করবেন কীভাবে? বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন গর্জনই সার।’
কেএস/বার্তাবাজার