শেখ হাসিনাকে ‘র’ দ্বারা আবদ্ধ করে রেখেছে ভারত: জাফরুল্লাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমলা ও ‘র’ দ্বারা ভারত আবদ্ধ করে রেখেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গুলশানে আটকে রাখার পেছনে ভারতের হাত আছে বলে তিনি জানান।

আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভারত নজর দিয়েছে কীভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা যায়। আর সেই কারণে আন্তর্জাতিক নিয়মাবলী না মেনে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। তারা সুকৌশলে আমার দেশের দুই নেত্রীকে বন্দি করে রেখেছে। ভারত বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করতে চায়। কিন্তু আমাদের ঐক্যবদ্ধ ভাবে দাঁড়াতে হবে। এভাবে চলতে পারে না।

তিনি আরও বলেন, তাদেরকে (ভারত) একটি ফাইনাল ওয়ার্নিং দেয়া উচিৎ। চলুন সবাই ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করি।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুর প্রমুখ।

সুত্র-মানবজমিন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর